বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ডিমের আফগানি কোর্মা।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

উপকরণ:

 

৫টি ডিম সেদ্ধ

Advertisement

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

Advertisement

স্বাদমতো নুন

১ কাপ পেঁয়াজ কুচি

৭-৮ কোয়া রসুন

৫-৬টি কাঁচালঙ্কা

আধ চামচ আদা কুচি

১২-১৫ টুকরো কাজু

১ মুঠো ধনেপাতা

৫ গ্রাম গোটাগরমমশলা (লবঙ্গ, দারচিনি, এলাচ)

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

আধ কাপ ফেটানো টকদই

১ চা চামচ কসুরি মেথি

প্রণালী:

ডিম সেদ্ধগুলি নুন, হলুদ আর লঙ্কাগুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুন, আদা, কাঁচালঙ্কা, কাজু ভাল করে ভেজে নিন। ভাজা মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে দিন, সঙ্গে দিয়ে দিন ধনেপাতাও। ভাল করে বেটে নিন। কড়াইয়ে আরও খানিকটা তেল গরম করে গরমমশলা ফোড়ন দিন। বেটে রাখা মিশ্রণ দিয়ে কষিয়ে নিন। একে একে দিয়ে দিন গোলমরিচ, হলুদ আর জিরেগুঁড়ো। মশলা থেকে তেল ছাড়লে ফেটানো দই দিয়ে মিশিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে ডিমগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। শেষে ঢাকা খুলে কসৌরি মেথি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। পরোটা বা তাওয়ার রুটির সঙ্গে পরিবেশন করুন ডিমের আফগানি কোর্মা।

আরও পড়ুন: Acne Problem: লবঙ্গ-জলেই কি মিলবে ব্রণমুক্ত ত্বক? ভাইরাল টোটকার সত্যতা কতটা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *