গরমে এখন প্রায় সকলেরই হাসফাঁস অবস্থা। যতই বৃষ্টি পড়ুক না কেনো, গরম যেনো কমতে চায়না। এখনই বাইরে বেরোলে সূর্যের তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই এবার আপনাদের শেখাবো ইমলি কে অম্লানার রেসিপি (Recipe) যা আপনারা সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ

 

১/২ কাপ টুকরো করে কাটা তেঁতুল

 

১/২ কাপ গুড়

 

১/৪ চা চামচ গোলমরিচগুঁড়ো

 

১/৪ চা চামচ এলাচগুঁড়ো

 

১/২ চা চামচ বিটনুন

 

২ টেবিল চামচ পুদিনাপাতা কুচি

 

প্রণালী

 

একটি পাত্রে তেঁতুল এবং ১ কাপ জল মিশিয়ে ঢাকা দিয়ে এক ঘণ্টা রেখে দিন। তার পরে হাতে করে ভাল ভাবে চটকে নিয়ে তেঁতুলের ক্বাথ তৈরি করুন। এ বার মিশ্রণটি ছাঁকনিতে ছেঁকে নিন। যাতে দানা, আঁশ, তেঁতুলের খোলার টুকরো ইত্যাদি আলাদা হয়ে যায়।

 

ছেঁকে নেওয়া তেঁতুলের ক্বাথে একে একে মেশান গুড়, গোলমরিচগুঁড়ো, এলাচগুঁড়ো, বিটনুন এবং ৩ কাপ জল। কমপক্ষে ১ ঘন্টা ফ্রিজে রাখুন।

 

ঠান্ডা হলে গ্লাসে ঢেলে পুদিনাপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

আরো পড়ুন:Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন এগ চুকাউনি

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *