বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন এই নিরামিষ রেসিপি – মোচা দিয়ে ‘ধোঁকা’।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

উপকরণ:

 

আধ কাপ মটর ডাল

 

একটি ছোট মোচা

 

২-৩টি তেজপাতা

 

১-২টি ছোট এলাচ

 

১ টুকরো দারচিনি

 

১ ইঞ্চি আদা কুচি

 

১ চা-চামচ হিং

 

১ টেবিল চামচ হলুদ

 

১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো

 

৪-৫টি কাঁচালঙ্কা

 

১ চা-চামচ জিরেগুঁড়ো

 

১ চা-চামচ ধনেগুঁড়ো

 

একটি মাঝারি আকারের টম্যাটো

 

স্বাদমতো নুন, চিনি

 

 

প্রণালী:

 

প্রথমে ডাল ভিজিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। পাশাপাশি মোচা ভাপিয়ে জল ঝরিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম হলে হিং দিন। পাশাপাশি ডাল এবং মোচা বাটা, স্বাদমতো নুন দিয়ে নাড়তে থাকুন। এবার হালকা গরম থাকা অবস্থায় সেই মণ্ডটি তেল মাখানো থালায় ছড়িয়ে দিন। তার পরে চৌকো বা বরফি আকারে কেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে গরমমশলা, তেজপাতা ফোড়ন দিন। যোগ করুন একটু হিং আর আদাবাটা। দিয়ে দিন টম্যাটোকুচি। পাশাপাশি সব গুঁড়ো মশলা দিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে হালকা কষিয়ে গরম জল ঢেলে দিন। তারপর ঝোল ফুটে এলে দিয়ে দিন স্বাদমতো চিনি এবং ধোঁকা। ধোঁকা জল টেনে নেয়। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)

আরও পড়ুন: Methi: ডায়াবিটিস নিয়ন্ত্রণে মেথি—ভেজানো জল না কি ফুটিয়ে খাওয়া, কোনটা বেশি উপকারী?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *