বিয়েবাড়ি বা বিশেষ অনুষ্ঠানের আগে ত্বকে দ্রুত জেল্লা আনতে অনেকেই বাজারচলতি নানা প্যাক বা শিট মাস্ক ব্যবহার করেন। তবে ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে চাইলে ভরসা রাখতে পারেন চন্দন ও মধুর উপর। এই দুই উপাদান যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। চন্দন ত্বককে ঠান্ডা রাখে ও কালচে ভাব কমাতে সাহায্য করে, আর মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার ও অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। একসঙ্গে ব্যবহার করলে ত্বকের নানা সমস্যা দূর হতে পারে।
১) ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে
চন্দন ত্বকের নিস্তেজ ভাব কমায়, মধু যোগ করে স্বাভাবিক জেল্লা।
পদ্ধতি: ১ চামচ চন্দন গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫–২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম ও উজ্জ্বল হয়।
২) ব্রণ ও র্যাশ কমাতে
চন্দনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ও মধুর নিরাময় ক্ষমতা ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করে।
পদ্ধতি:চন্দন গুঁড়ো ও মধুর সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে ব্রণের উপর লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে নিন।
৩) তৈলাক্ত ত্বকের যত্ন
চন্দন অতিরিক্ত তেল শুষে নেয় এবং লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে।
পদ্ধতি: চন্দন গুঁড়ো, মধু ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৪) রোদে পোড়া ভাব দূর করতে
চন্দন ত্বককে শীতল করে, আর মধু আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
পদ্ধতি: চন্দন গুঁড়ো ও মধুর সঙ্গে অল্প টক দই মিশিয়ে রোদে পোড়া অংশে লাগান। ১০–১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
প্রাকৃতিক উপাদান হলেও ব্যবহার করার আগে হাতে অল্প লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভাল। নিয়মিত যত্ন নিলে সামান্য এই দুই উপকরণেই ত্বকে ফিরতে পারে স্বাভাবিক জেল্লা।
আরও পড়ুন: Rupa Bhattacharya: কোনও লবিতে নই বলেই কি সুযোগ কম? জন্মদিনে খোলামেলা রূপা ভট্টাচার্য
Image source-Google