সন্দীপ রেড্ডী বাঙ্গা পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছিল। পাশাপাশি ছবির বিষয়বস্তু নিয়ে সমালোচনাও কম হয়নি। নারীবিদ্বেষের অভিযোগ উঠলেও রণবীর কপূরের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। ছবির শেষেই ইঙ্গিত মিলেছিল পরবর্তী পর্ব ‘অ্যানিম্যাল পার্ক’-এর। তারই মধ্যে এ বার জাপানে মুক্তি পেতে চলেছে ‘অ্যানিম্যাল’।
জাপানের সঙ্গে রণবীর কপূরের যোগাযোগ নতুন নয়। তাঁর দাদু রাজ কপূরের হাত ধরেই সেই দেশের সঙ্গে পরিবারের সম্পর্ক তৈরি হয়েছিল। ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গান আজও জাপানে জনপ্রিয়। সেই স্মৃতির কথাই ফের ভাগ করে নিলেন অভিনেতা।
মেয়ে রাহা জন্মানোর পর জীবনের অগ্রাধিকার অনেকটাই বদলে গিয়েছে রণবীরের। কাজের ফাঁকে বেশিরভাগ সময়টাই তিনি কাটান মেয়ের সঙ্গে। আলিয়া ভট্টও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার সঙ্গেই সবচেয়ে স্বচ্ছন্দ রাহা। জাপানে ছবি মুক্তির আগে রণবীর বলেন,
“এই দেশের সঙ্গে আমার আবেগ ছোটবেলা থেকেই। দাদুর মাধ্যমে। আমার খুব ইচ্ছে রাহাকে নিয়ে জাপানে যাওয়ার, ওকে সেই ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার।”
এই মুহূর্তে রণবীর ব্যস্ত রয়েছেন নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে। অন্য দিকে, সন্দীপ রেড্ডী বাঙ্গাও ব্যস্ত তাঁর নতুন ছবি ‘স্পিরিট’ নিয়ে। ফলে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হতে পারে ২০২৭ সালে।
এখানেই শেষ নয়। অভিনেতা আরও জানান, ‘অ্যানিম্যাল পার্ক’ একটি নয়, তিনটি ভাগে তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে, এবং এই পর্বে ছবির নৃশংসতা আরও তীব্র আকার নিতে পারে।
আরও পড়ুন: Sheikh Shahjahan statement:“সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার”— নীরবতা ভেঙে দাবি শেখ শাহজাহানের!
Image source-Google