বিয়ের দিন নিখুঁত লুকের জন্য হবু কনের প্রস্তুতি শুরু হয় তারিখ ঘোষণার পরের দিন থেকেই। তবে অনেকেই ভুল করে ভেবে নেন যে বিয়ের আগের দিন একবার ফেশিয়াল করলেই ত্বকে জেল্লা ফুটে উঠবে। বাস্তবে তা নয়। হঠাৎ করে নতুন প্রসাধনী ব্যবহার করলে উল্টে ত্বকে র‌্যাশ বা ব্রণ দেখা দিতে পারে। তাই আগে থেকেই ধাপে ধাপে ত্বকের যত্ন নেওয়াই সবচেয়ে কার্যকর পদ্ধতি। সঠিক রুটিন মেনে চললে ঘরোয়া উপকরণেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, সতেজ ও মসৃণ।

১. ত্বক পরিষ্কার: প্রতিদিনের প্রথম ধাপ

ত্বক পরিষ্কার রাখা ত্বকচর্চার ভিত্তি। বাড়িতে থাকলেও ত্বকে তেল, ঘাম, ধুলোময়লা জমে। তাই দিনে দু’বার ফেসওয়াশ ব্যবহার করুন। মেকআপ করলে আগে তুলোয় মেকআপ রিমুভার নিয়ে ভালো করে তুলে ফেলুন। এরপর সামান্য অলিভ অয়েল নিয়ে মুখে হালকা মাসাজ করলে ত্বক গভীরভাবে পরিষ্কার হবে।

২. স্ক্রাবিং: মৃত কোষ দূর করে ত্বক উজ্জ্বল রাখুন

নিয়মিত এক্সফোলিয়েশন ত্বকের জেল্লা বাড়ায়। ঘরে থাকা উপকরণেই বানিয়ে নিন স্ক্রাব—

• ২ চামচ ওট্‌স

• ১ চামচ দুধ

• ১ চামচ কফি

• ৪-৫ ফোঁটা মধু

সব একসঙ্গে মিশিয়ে সারা শরীরে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক ঝকঝকে দেখাবে।

আরও দ্রুত ফল চাইলে সমপরিমাণ মধু ও কফি (২ চামচ করে) এবং ১ চা-চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব করুন। এটি মৃত কোষ সরিয়ে ত্বককে করে তুলবে কোমল ও উজ্জ্বল।

৩. ফেসপ্যাক: ঘরোয়া প্যাকেই মিলবে প্রাকৃতিক উজ্জ্বলতা

বিছানায় যাওয়ার আগে সময় থাকলে ব্যবহার করুন ঘরোয়া ফেসপ্যাক।

• পাকা কলা চটকে

• সঙ্গে দই মিশিয়ে

মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্ক ভাব কমায় ও ত্বককে দেয় প্রাকৃতিক ঔজ্জ্বল্য।

দাগছোপ থাকলে কাঁচা হলুদ বেটে ১–২ চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে লাগান। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে দাগ কমে ত্বক উজ্জ্বল হবে।

৪. টোনার: ত্বককে রাখুন সতেজ ও ব্যাকটেরিয়া-মুক্ত

নিয়মিত টোনার ব্যবহার করলে ব্রণ, ফুসকুড়ি এবং র‌্যাশের সমস্যা কমে। টম্যাটোর টোনার ঘরেই সহজে বানানো যায়।

• একটি টম্যাটোর রস বার করে

• ৩ চামচ জল মিশিয়ে নিন

অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই টোনার ত্বকের রঙ সমান করে ও ত্বককে দেয় সতেজতা।

৫. ময়েশ্চারাইজ়ার: নরম ও প্রাণবন্ত ত্বকের জন্য অপরিহার্য

রূপচর্চার শেষ ধাপ ময়েশ্চারাইজ়ার।

• তৈলাক্ত ত্বকে ভিটামিন সি বা সেরামাইডযুক্ত হালকা জেল–বেজড ময়েশ্চারাইজ়ার

• শুষ্ক ত্বকে ঘন ক্রিমযুক্ত ময়েশ্চারাইজ়ার

• স্পর্শকাতর ত্বকে অ্যালো ভেরা বা ক্যামোমাইলযুক্ত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: অবশেষে অফিসিয়াল! পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ফের সাতপাকে বাঁধা সামান্থা রুথ প্রভু

Image source-Google

By Torsha