বাংলার গর্ব ক্রিকেটার রিচা ঘোষকে (Richa Ghosh) ইডেন গার্ডেন্সে এক চমকপ্রদ সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত জানানো হয়েছে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র রিচার অর্জনের উদযাপন ছিল না, বাংলার ক্রিকেট ও খেলাধুলার ইতিহাসও সেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ক্রিকেটার ঝুলন গোস্বামীসহ অনেক বিশিষ্ট মুখ।

সংবর্ধনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের প্রশংসা জানাতে গিয়ে বললেন, “সৌরভের পরিচয় শুধু সিএবির প্রেসিডেন্ট নয়, তিনি বিশ্বজোড়া। বাংলার এবং ভারতের ক্রিকেটের জন্য যে অবদান তিনি রেখেছেন, তা ভুলে যাওয়া যায় না। আইসিসি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা ছিল তারই। যদিও এখন সেটা হয়নি, একদিন অবশ্যই তিনি সেই মঞ্চে থাকবেন।”

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও যোগ করেন, “ইডেন গার্ডেন্স আমাদের অনেক সোনার মুহূর্তের সাক্ষী। আমি এটাকে ‘গোল্ডেন গার্ডেন’ বলি। এখানে বাংলার অনেক প্রতিভা, অনেক সোনা তৈরি হয়েছে। সৌরভ এমন একজন, যিনি খেলাধুলায় বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তিনি দীর্ঘদিন ভারতের অধিনায়ক থেকেছেন এবং বাংলার ক্রিকেট ইতিহাসে অম্লান পদচিহ্ন রেখেছেন।”

রিচার সংবর্ধনার সময় মমতা তার দীর্ঘ খেলাধুলা ও ক্রীড়া উন্নয়নের অভিজ্ঞতাও শেয়ার করেন। তিনি বলেন, “১৯৯১ সালে যখন আমি যুব ও ক্রীড়া মন্ত্রী ছিলাম, তখন নইম, সুব্রত ভট্টাচার্য এবং আচরেকরকে পুরস্কার দিয়েছি। বুলা চৌধুরী যখন অর্জুন পুরস্কারের জন্য আবেদন করেছিল, আমি শর্ত দিয়েছিলাম। বুলা সেই শর্ত পূরণ করেছে এবং প্রতিভা প্রমাণ করেছে। পিটি ঊষা এবং ঝুলনের মতো অনেক ক্রীড়াবিদকেও সমর্থন করেছি। আজ রিচার সেই কঠোর পরিশ্রমের ফল আমরা দেখতে পাচ্ছি।” শেষে মমতা রিচা ঘোষ ও তার সহকর্মী ভারতীয় দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, “রিচা শুধু বাংলার নয়, পুরো ভারতের গর্ব।”

 

আরও পড়ুন: Mamata Banerjee: ভোটার লিস্টে বানান ভুলে আত্মহত্যার চেষ্টা, দিনহাটার উদয়নকে সরাসরি নির্দেশ মুখ্যমন্ত্রীর

By Sk Rahul

Senior Editor of Newz24hours