অয়ন মুখোপাধ্যায়ের বিগ বাজেট ছবি **‘রামায়ণ’** নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির বিভিন্ন চরিত্রের প্রথম ঝলক, যা নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে বিশেষ ভূমিকায় থাকবেন বলিউডের শাহেনশা **অমিতাভ বচ্চন** (Amitabh Bachchan)।
খবর, ছবির শুরু হবে অমিতাভের (Amitabh Bachchan) গম্ভীর কণ্ঠস্বর দিয়েই। সূত্রধরের ভূমিকায় তিনিই দর্শকদের পথ দেখাবেন। এর আগেও তাঁর কণ্ঠে এগিয়েছে একাধিক ছবির কাহিনি, যেমন—**‘লগান’**। এবারও তাঁর কণ্ঠকে ছবির অন্যতম আকর্ষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে—অমিতাভের কণ্ঠ শোনা যাবে **‘জটায়ু’ চরিত্রেও**। ফলে গল্পের ভেতরে থেকেও আবার বাইরের একজন সাক্ষী হয়ে তিনি রামায়ণের ঘটনাগুলি বর্ণনা করবেন। যদিও ছবির টিমের পক্ষ থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই খবরেই দর্শকের উন্মাদনা বেড়েছে কয়েকগুণ।
প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি নিয়ে নেটিজেনদের উত্তেজনা বাড়ছে। রামের ভূমিকায় **রণবীর কাপুর**, আর তার সঙ্গেই রয়েছেন সানি দেওল, যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীসহ দক্ষিণী ও বলিউডের একঝাঁক তারকা। নীতেশ তিওয়ারির পরিচালনায় এই মেগা বাজেট প্রজেক্ট বলিউডে নতুন মাইলস্টোন তৈরি করবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন: TET: চাকরিপ্রার্থীদের ক্ষোভে উত্তাল করুণাময়ী – নিয়োগের দাবিতে রণক্ষেত্র বিধাননগর
Image source-Google