কন্যা **দুয়া**-কে কেন্দ্র করেই গত এক বছর কাটিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মা হওয়ার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এবার অবশেষে কাজে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি।
গত বছরের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা (Deepika Padukone) ও রণবীরের কন্যা। জন্মের পর থেকেই কন্যাকে সময় দেওয়াকেই অগ্রাধিকার দেন তিনি। নিজের কথায়—কোনও ন্যানির সাহায্য না নিয়ে, নিজেই দিনভর সন্তানের যত্ন নিয়েছেন। এই কারণেই কাজ থেকে দূরে ছিলেন এতদিন।
এর আগে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে অভিনয়ের কথা ছিল তাঁর। কিন্তু দীপিকা জানিয়েছিলেন, দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না এবং নির্দিষ্ট পারিশ্রমিকের শর্তও রেখেছিলেন। এই কারণে পরিচালক-অভিনেত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং শেষ পর্যন্ত তিনি প্রজেক্ট থেকে সরে যান।
অবশেষে নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি। সূত্রের খবর, **অ্যাটলির পরিচালনায়** নতুন ছবিতে অভিনয় করবেন দীপিকা। তাঁর বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার **অল্লু অর্জুন**। ছবিটির নাম আপাতত রাখা হয়েছে *“AA22XA6”*।
শুটিং শুরু হবে এ বছরের নভেম্বরেই এবং দীপিকার শুটিং সূচি ইতিমধ্যেই নির্ধারিত। জানা গেছে, মোট **১০০ দিন শুটিং করবেন তিনি**। ছবিতে থাকছে চমকপ্রদ কিছু অ্যাকশন দৃশ্যও, যেখানে লড়াইয়ের ময়দানে দেখা যাবে নবজাতকের মা-কে।
এই ছবিতে দীপিকা ও অল্লু অর্জুন ছাড়াও থাকছেন রশ্মিকা মন্দানা, জাহ্নবী কপূর এবং মৃণাল ঠাকুর। ফলে শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে।
আরও পড়ুন: Subhashree Ganguly: বৃষ্টিভেজা মুম্বইয়ে একা শুভশ্রী, কফির কাপে মন ভালো রাখলেন নায়িকা
Image source-Google