শৈশবে যৌন সচেতনতা, ‘ব্যাড টাচ’ এবং নারীর পোশাক নিয়ে প্রবীণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের (Mamata Shankar) মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবার সেই বিতর্কে পরোক্ষভাবে মুখ খুললেন তাঁর ভাইঝি, নৃত্যশিল্পী ও অভিনেত্রী **শ্রীনন্দা শঙ্কর**।

 

সম্প্রতি মমতা শঙ্কর (Mamata Shankar) বলেন, “ছোটবেলা থেকে ‘গুড টাচ, ব্যাড টাচ’ শেখানোর দরকার নেই। আগে এসব ছিল না, তাতে কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে?” এই মন্তব্যেই নেটমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। আরও বিতর্কিত হয়ে ওঠে তাঁর বক্তব্য, যেখানে তিনি বলেন, “নারী স্বল্পবসনা হলে পুরুষের মনে বিকৃত চিন্তা আসতেই পারে। তাই মেয়েদের উচিত শালীন পোশাক পরা।”

 

এর পরিপ্রেক্ষিতেই নিজের মত প্রকাশ করেন শ্রীনন্দা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, *”যাঁরা সব কিছুর জন্য মহিলাদের দায়ী করেন বা ধর্ষকের মানসিকতাকে প্রশ্রয় দেন, তাঁদের প্রতি আমার কোনও সম্মান নেই।”* তিনি আরও বলেন, *”আমি কখনও আমার পরিবারের নাম ভাঙিয়ে কোনও সাফল্য অর্জন করিনি। আমি আমার পথ নিজেই তৈরি করেছি।”*

 

তিনি বলেন, ছোটবেলাতেই যদি ‘না’ বলার শিক্ষা পেতেন, তবে অনেক ‘খারাপ ছোঁয়া’ থেকে রক্ষা পাওয়া যেত। তিনি এ-ও জানান, বাংলা ইন্ডাস্ট্রি ছেড়েছেন নিজের ইচ্ছায়— খ্যাতি নয়, নিজের জায়গা তৈরিই ছিল তাঁর লক্ষ্য।

 

এই প্রসঙ্গে যদিও তিনি মমতা শঙ্করের নাম সরাসরি নেননি, তবুও তাঁর মন্তব্যে যে পিসির বক্তব্যের বিরোধিতা স্পষ্ট, তা বুঝে নিচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, এই ঘটনার ফলে **শঙ্কর পরিবারে অন্তর্দ্বন্দ্ব** প্রকাশ্যে এসে পড়ল।

 

তবে সব বিতর্ক থামাতে শ্রীনন্দা জানিয়েছেন, *”এই বিষয়ে আর কোনও মন্তব্য আমি করব না।”*

আরও পড়ুন: Nimrat Kaur: নিমরতের জবাব: “এদের জন্য করুণা হয়” — পরকীয়া বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী

Image source-Google

By Torsha