অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের (Nimrat Kaur) নাম জড়ানোর গুজব ফের আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন নিমরত, জানালেন নিজের অবস্থান এবং সমালোচকদের উদ্দেশে ছুঁড়ে দিলেন কড়া বার্তা।
২০২২ সালে ‘দসভি’ ছবিতে একসঙ্গে কাজ করেন অভিষেক ও নিমরত। সেই সময় অভিষেক-ঐশ্বর্যার ১৫ বছরের বৈবাহিক সম্পর্কের কথা শুনে খানিক অবাক হন নিমরত। পরে তাঁদের আলাপ ও সম্পর্ক নিয়ে গুজব ছড়ায়, এবং ২০২৩ সালে শোনা যায়, ঐশ্বর্যা নাকি ঘর ছাড়েন। এমনকি বিচ্ছেদের কথাও রটে যায়। যদিও চলতি বছরের শুরুতে বচ্চন দম্পতি একসঙ্গে প্রকাশ্যে এসে জল্পনার ইতি টানেন।
এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুলে নিমরত (Nimrat Kaur) বলেন, ‘‘এই ধরনের ভিত্তিহীন আলোচনা যাঁরা করেন, তাঁদের মানসিকতা ও পারিবারিক শিক্ষার দারুণ অভাব রয়েছে। এঁদের দেখলে করুণা হয়।’’ তিনি আরও জানান, তিনি যখন মুম্বইয়ে আসেন, তখন সামাজিক মাধ্যমের অস্তিত্ব ছিল না। তাঁর মতে, যারা এ সব আলোচনা করেন, তারা আসলে জীবনের গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে অক্ষম।
বর্তমানে ৪৩ বছর বয়সী নিমরত নিজেকে একা থাকার সিদ্ধান্তে সুখী বলে মনে করেন। তিনি জানান, ২০ পেরোনোর পর থেকেই তাঁকে বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তবে এখন অনেকেই এসব নিয়ে মন্তব্য করা বন্ধ করেছেন।
শেষে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ‘‘সমালোচনায় কান দেওয়ার মতো সময় আমার নেই। আমি জানি আমার জীবনের লক্ষ্য কী।’’
Image source-Google