স্ত্রী প্রিয়ঙ্কা চোপড়ার প্রতি নিজের ভালোবাসা আবারও প্রকাশ করলেন গায়ক-অভিনেতা **নিক জোনাস**। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এই জীবন খুব ছোট মনে হয়। আমি পরজন্মেও প্রিয়ঙ্কাকেই সঙ্গী হিসেবে কল্পনা করি।’’

 

প্রিয়ঙ্কাও জানান, তিনি পুনর্জন্মে বিশ্বাস করেন এবং আগামী জন্মেও নিককেই পাশে চান। প্রিয়ঙ্কার মতে, ‘‘এই ভাবনাটাই আমাকে শান্তি দেয়।’’

 

নিকের আবেগঘন বক্তব্য শুনে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। অনেকে বলছেন, এমন প্রেম সত্যিই ভাগ্যবানদের জন্যই বরাদ্দ। কিছুদিন আগেই, নিক প্রিয়ঙ্কাকে ‘সন্ন্যাসিনী’ বলে অভিহিত করেন এবং জানান, প্রিয়ঙ্কার জন্যই তিনি একজন ভাল বাবা হয়ে উঠতে পেরেছেন।

 

নিকের ভাষায়, “প্রিয়ঙ্কার মতো সঙ্গী পাওয়া সৌভাগ্যের। ওর মতো গুণী মানুষের পাশে হাঁটতে পারা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।”

আরও পড়ুন: Mamata Shankar Controversy: শ্রীনন্দার কটাক্ষে বিতর্কে শঙ্কর পরিবার**

Image source-Google

By Torsha