বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন আন্দোলনের সূচনা করতে রবিবার সন্ধ্যায় বোলপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেলে কলকাতা থেকে সড়কপথে রওনা দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাঙাবিতানে পৌঁছন তিনি। পথে হুগলি ও ডানকুনি টোল প্লাজার আশপাশে দলীয় কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পান, যেখানে বহু মানুষ প্রিয় নেত্রীকে একঝলক দেখার অপেক্ষায় ছিলেন। অনেকেই তাঁর হাতে উপহার তুলে দেন ভালোবাসায় আঁকা ছবি।
২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে ভাষা আন্দোলনের যে ডাক তিনি দিয়েছিলেন, এবার সেই আন্দোলনের বাস্তব রূপ মিলবে বোলপুরের মাটিতে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা—বাংলা ভাষা অপমানিত হলে চুপ করে থাকবে না বাংলা। ভিনরাজ্যে বাঙালিদের ‘বাংলাদেশি’ বলে হেনস্তা ও অপমানের প্রতিবাদে এবার রাস্তায় নামবেন তিনি নিজেই।
সোমবার দুপুর ১টায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেল ৩টে থেকে শুরু হবে ঐতিহাসিক পদযাত্রা—৪ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে মুখ্যমন্ত্রী নিজে হাঁটবেন, পাশে থাকবেন হাজার হাজার মানুষ। এই পদযাত্রা শুধু ভাষার অধিকার রক্ষার দাবি নয়, বাংলার আত্মসম্মান রক্ষার লড়াইও বটে। বীরভূমের বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন—বাংলার ভাষা, সংস্কৃতি ও মানুষের উপর অন্যায় হলে, তা রুখে দাঁড়াবে তৃণমূল, রুখে দাঁড়াবে বাংলা।
আরও পড়ুন : Mamata Banerjee: আসছে পুজো, বাজল উৎসবের ঘণ্টা — পুজো কমিটিগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা