রণবীর সিংহের জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন ছবি *‘ধুরন্ধর’*-এর টিজ়ার। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। কিন্তু এই ছবির পেছনের গল্প আরও বেশি চমকে দেওয়ার মতো। পরিচালক আদিত্য ধরের দাবি, রণবীর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন, তবু একদিনও কাজ বন্ধ করেননি।

 

ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভ জানান, ছবিতে পাকিস্তানের গলি ও পরিবেশ একদম নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু কিভাবে? দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় পাকিস্তানে গিয়ে শুটিং সম্ভব ছিল না। সাইনির কথায়, “পরিচালক চেয়েছিলেন পুরোপুরি বাস্তবসম্মত সেট। তাই পাকিস্তানের পুরনো ছবি, সংবাদপত্র, ইউটিউব ক্লিপ ঘেঁটে আমরা পরিকল্পনা করি।”

 

বর্ষাকালীন মুম্বইয়ের অনিশ্চয়তা এড়াতে, সিদ্ধান্ত হয় তাইল্যান্ডে ৬ একর জমির উপর বিশাল সেট তৈরি করা হবে। পাকিস্তানের মতো অলিগলি, বাজার, বাড়িঘর—সবই গড়া হয় সেখানেই। প্রতিদিন ১৫ জন সহকর্মী নিয়ে ১২ ঘণ্টা করে পরিশ্রম করে সেই সেট তৈরি করেন সাইনি।

 

সেই সেটেই শুটিং করতে গিয়ে আহত হন রণবীর (Ranveer Singh)। তবে পরিচালকের সহযোগিতা আর নিজস্ব পেশাদারিত্বে দমে যাননি নায়ক। ৬০ দিনের শুটিংয়ে তিনি উজাড় করে দিয়েছেন নিজেকে।

আরও পড়ুন: Mimi-Aparajita: শিবপুজোয় মিমি-অপরাজিতা, শ্রাবণ সোমবারে ভক্তি র ছোঁয়া টলিউডে

Image source-Google

By Torsha