হলিউডে কেরিয়ার, আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে সংসার, মেয়েকে নিয়ে প্রবাসজীবন—প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) আজ আর আগের মতো ‘দেশি গার্ল’ নন বলেই মনে করছেন অনেক অনুরাগী। সম্প্রতি ‘হেড অফ স্টেট’ ছবির প্রিমিয়ারে খাবার নিয়ে একটি খেলার ছলে প্রশ্নোত্তর পর্বে হটডগকে বড়া পাওয়ের চেয়ে এগিয়ে রাখেন অভিনেত্রী। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন নেটিজেনরা।

 

অনেকে বলেছেন, ‘‘দেশি গার্ল নয়, এখন ও পরদেশি গার্ল!’’ কেউ আবার লিখেছেন, ‘‘এখন পুরোপুরি আমেরিকান হয়ে যাচ্ছেন প্রিয়ঙ্কা।’’

 

প্রসঙ্গত, প্রথম প্রশ্নে শিঙাড়া আর এমপানাডার মধ্যে তিনি নিরপেক্ষ থাকলেও, দ্বিতীয় প্রশ্নে স্পষ্টভাবে বলেন, ‘‘অবশ্যই হটডগ।’’

 

তবে ট্রোলের মুখে কোনো পালটা প্রতিক্রিয়া দেননি প্রিয়ঙ্কা (Priyanka Chopra)। বরং, মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে মেয়ের সঙ্গে দীপাবলি পালন, রুটি বেলা বা নিকের ভারতীয় সাজের ছবি পোস্ট করে তিনি তাঁর শিকড়ের সঙ্গে সংযোগের প্রমাণ রেখে চলেছেন।

আরও পড়ুন: Amir-Kiran: ডিভোর্সের পরেও ঘনিষ্ঠতা! আলোচনায় ফের আমির-কিরণের সম্পর্ক

Image source-Google

By Torsha