সম্প্রতি বিয়ে হয়েছে সোনাক্ষী (Sonakshi Sinha) ও জাহিরের। দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর তাদের চার হাত এক হয়েছে। বিয়ের নানা সুন্দর মুহূর্ত সোস্যাল মিডিয়ায় দেখা গেছে। দেখা গেছে যুগলের মুখের চওড়া হাসিও। কিন্তু বিয়েতে দেখা মেলেনি সোনাক্ষীর (Sonakshi Sinha) দুই ভাই লব ও কুশ সিনহার।

অনেকেই মনে করেছেন এই সম্পর্কে নাকি মোটেও সম্মতি ছিল না শত্রুঘ্ন সিন্‌হা-সহ গোটা পরিবারের। তাই জন্যই দুই ভাইকে দেখা যায়নি। তবে সম্প্রতি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নেট মাধ্যমে একটি পোস্ট করেন লব সিনহা।

লব তাঁর পোস্টে লিখেছেন, কেন তিনি বিয়েতে উপস্থিত থাকেননি। তাঁর কথায়, “কেন আমি বিয়েতে উপস্থিত থাকিনি, এটাই হল প্রশ্ন! আমার বিরুদ্ধে কিছু মিথ্যে কথা প্রচার করে কোনও লাভ নেই। আমার কাছে সব সময় আমার পরিবারই অগ্রাধিকার পাবে।”

বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি মতে বিয়ে সারেন তারকা যুগল। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন আত্মীয় পরিজন ও তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

আরো পড়ুন: Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন বেলে মাছের ফ্রিটার্স

Image source-Google

By Torsha