বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন বেলে মাছের ফ্রিটার্স। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৮টি বেলে মাছ

স্বাদ মতো নুন

আধ চা চামচ শা-মরিচ

১ চা চামচ রসুন বাটা

১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা

৫ চা চামচ কর্নফ্লাওয়ার

১ চা চামচ ধনেপাতা বাটা

১টি ডিম

পরিমাণ মতো সাদা তেল

আধ চা চামচ বেকিং পাউডার

প্রণালী:

বেলে মাছগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। নুন, কাঁচালঙ্কা বাটা, মরিচ গুঁড়ো, রসুন বাটা দিয়ে মাছগুলি ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিন। এ বার ডিম, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা আর নুন দিয়ে একটা সবুজ ব্যাটার তৈরি করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলি ডুবিয়ে ভেজে নিতে হবে। কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ডিমের পাতুরি

Image source-Google

By Torsha