সুস্মিতা (Sushmita Dey) সাহেবের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রভাব ফেলেছে টিআরপি তালিকায়। আর তাদের নিয়ে গল্প করতেই বসলেই দুজনের খুনসুটি মন কেড়ে নেয় বারবার। তাদের সাথেই আড্ডা জমে যাওয়ায় বেরিয়ে এলো একে অপরের নানা কথা। সম্প্রতি ব্রেকাপ হয়েছে সুস্মিতার, তবে সেই নিয়ে কথা বলতে চাননি। বরং কাজেই ডুবে থাকতে চান এখন কথা।
সাহেবের হাতের সেরা রান্না কী? প্রশ্ন শুনে মুচকি হেসে সুস্মিতা বললেন,’ওর সবকটা রান্নাই বেস্ট, সবই সেরা’। প্রশংসা শুনে পালটা সুস্মিতাকে খোঁচা সাহেবের। নায়ক বললেন, ‘সব ছকবাজি। কিছু তো রান্না করতে পারে না। জানে আমি রান্না করে আনব। বাজে বলল দেখা গেল বলে আর খাওয়ালামই না…’।
এরপর সাহেব বলেন, ‘সুস্মিতা (Sushmita Dey) আশেপাশে থাকলেই আমি রিস্কে থাকি। কখন পড়ে যাবে, কখন কী হবে! কখন অঘটন ঘটবে, কিছুই ঠিক নেই না….’। নায়িকাকে নিয়ে মশকরা করার পর ড্যামেজ কন্ট্রোলও করলেন সাহেব। বলেলন, ‘সুস্মিতা তো খুবই হার্ডওয়ার্কিং মেয়ে। এখনকার জেনারেশনের অভিনেত্রীদের মধ্যে আমি দেখি ওর মধ্যে প্রচুর কাজের খিদে আছে ওর, ডেডিকেশনটা প্রচুর’।
আরো পড়ুন: Sonakhsi Sinha: সোনাক্ষীর বিয়েতে কেনো দেখা মেলেনি লব কুশের? প্রকাশ্যে এলো কারণ
Image source-Google