ফের নজরকাড়া থিমে সেজে উঠেছে বাগুইআটি দক্ষিণ পাড়া যুব পরিষদ ক্লাবের দুর্গাপুজো।নেপালের বুধানীলকণ্ঠ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ!

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই মাতৃপক্ষের সূচনা। তাই শেষ বেলায় সব পুজো মণ্ডপজুড়ে শুধুই ব্যস্ততা। এরই মধ্যে বেশ কিছু পুজো মণ্ডপ থিমের বাহারে নজর কাড়তে শুরু করেছে।ঠিক তেমনি এবার মায়ের আগমনের ধ্বনি চারিদিকে ছড়িয়ে দিতে তৎপর হয়ে উঠেছে বাগুইআটি দক্ষিণ পাড়া যুব পরিষদ ক্লাব।

জানা গিয়েছে,বাগুইআটি দক্ষিণ পাড়া যুব পরিষদ ক্লাবের পুজো এবার ৬৪ তম বর্ষে পদার্পণ করেছে।প্রতিবছরই তাদের থিম থাকে নজরকাড়া।

এবার তাদের থিম “নেপালের বুধানীলকণ্ঠ মন্দির”!অর্থাৎ নেপালের বুধানীলকণ্ঠ মন্দিরের যে কাহিনি রয়েছে,সেই কাহিনী এবার ফুটে উঠতে চলেছে তাদের মণ্ডপে।

প্রসঙ্গত,কাঠমান্ডু উপত্যকার শিবপুরি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি বিখ্যাত মন্দির বুধানীলকণ্ঠ মন্দির। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত।মূলত, এই মন্দির একটি হিন্দু মন্দির হলেও, এখানে বৌদ্ধ ধর্মানুসারীরাও সমানভাবে সম্মান করেন।

এছাড়াও এই মন্দির ঘিরে রয়েছে আরো অনেক ইতিহাস।আর সেই ইতিহাস এবার ফুটে উঠতে চলেছে বাগুইআটি দক্ষিণ পাড়া যুব পরিষদ ক্লাবের দুর্গাপুজোর থিমে।এরসঙ্গে থাকছে আরো নানা চমক।যা কিছুটা সাসপেন্স রেখেছে কমিটি কর্তৃপক্ষ।

 

 

আরো দেখুন:Purba Medinipur:পূর্ব মেদিনীপুরের তমলুকে থিম পুজোয় এবার উঠে এল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চিত্র