পূর্ব মেদিনীপুরের তমলুকে থিম পুজোয় এবার উঠে এল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চিত্র!

কলকাতার গণ্ডি ছাড়িয়ে দুর্গাপুজোয় এখন জেলায় জেলায় থিমের ছড়াছড়ি। আর এই থিমের ভাবনায় কখনো ফুটে উঠেছে অলৌকিক চিত্রপট। আবার কখনো বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার চিত্র তুলে ধরা হয় থিমের পুজোয়। এখন জেলায় জেলায় বড় বাজেটের পুজো গলিতেও থিম পুজোর ধুম। থিমের চমকে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। থিম পুজোয় চিত্রায়নের মাধ্যমে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি ঘটে যাওয়া বড় বড় ঘটনাকে তুলে ধরার চেষ্টা। এবার সেই থিমের পূজায় উঠে এলো করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার চিত্র।

মূলত,বর্তমান সময়েই থিম পুজোয়, থিমের মণ্ডপের পাশাপাশি থিমের দেব-দেবী ও শোভা পায়। এরকম একটি মণ্ডপে থিম পুজোর জন্য তমলুকের সনাপেত্যার প্রতিমা শিল্পী ধীমান মাইতির স্টুডিওতে তৈরি হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় চিত্রায়ন করা থিমের দেবী প্রতিমা।

প্রসঙ্গত,চলতি বছরের জুন মাসের ২ তারিখ সন্ধের পর দুর্ঘটনার মুখে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালাসোর জেলার বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান ২৯৬ জন। বালাসোর বালাসোর হাসপাতাল ভর্তি হয়ে ছিল একাধিক আহত যাত্রীরা। সময় এর নিয়মে সাধারন মানুষের মনে ক্রমশ আবছা হচ্ছে এই দুর্ঘটনার ছবি। সেই দুর্ঘটনা এবার বাঙালির বড় উৎসব দুর্গাপুজোয় থিমের আকারে তুলে ধরা হলো।

 

আরো দেখুন:Victor Banerjee: মানুষ হিসেবে কেমন ভিক্টর ব্যানার্জি? জানালেন রক্তবীজের গোটা টিম