জানেন এবার রাজ্যের সকল মহিলাদের স্মার্টফোন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?কারা কারা পাবে এই স্মার্টফোন?আপনি সেই তালিকায় নেন তো?
ক্ষমতায় এসেই একের পর এক বড়ো ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের মানুষের উন্নতিকল্পে একাধিক জনদরদি প্রকল্পের সূচনা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তার মধ্যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন জনপ্রিয়তার শীর্ষে। অন্যান্য রাজ্য গুলিও এখন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অনুকরণে সংশ্লিষ্ট রাজ্যের জনসাধারণের জন্য অন্যান্য প্রকল্প পরিষেবা শুরু করেছেন।
লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে জয় জোহর, সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তরুণের স্বপ্ন প্রকল্প দ্বাদশ শ্রেণীতে পাঠরতদের ট্যাব প্রদান থেকে শুরু করে সমব্যথী প্রকল্প, লোকপ্রসার প্রকল্প থেকে শুরু করে ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে ওয়েসিস স্কলারশিপ, বিধবা ভাতা, পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম-মুয়াজ্জিন ভাতা, যুবশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছে মা মাটি মানুষের সরকার।
এবার রাজ্যের মহিলাদের একটি করে স্মার্টফোন দেওয়ার কথা নিজেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুজোর মুখে কাদের জন্য এত বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার?
সূত্রের খবর,আশা এবং আইসিডিএস কর্মীদের ৮,০০০ টাকা মূল্যেের স্মার্টফোন প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। তারা যেহেতু সমাজের একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামলান এবং সেই অনুযায়ী তাদের বেতন যথেষ্টই কম, তাই তাদের যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রদান করার জন্য এই মহতি উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার।