অবশেষে শুক্রবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ময়নার বাকচা গ্রামের মৃত বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া-র দেহ সৎকর্ম সম্পন্ন হল। এদিন তার মৃতদেহ উপর ফুল দিয়ে সাজিয়ে, দলীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হল। শ্রদ্ধা জানালেন গ্রামবাসী-সহ বিজেপির নেতাকর্মী থেকে শুরু করে বিধায়ক অশোক দিন্দাও। কার্যত শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে।

উল্লেখ্য, এই ঘটনার সাথে জড়িত এমন একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে, এখনও আতঙ্কের মধ্যে রয়েছে মৃত বিজেপি নেতার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গত সোমবার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া-কে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে। যে ঘটনা নিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য-রাজনীতি। ডাকা হয় একাধিক বনধও। তবে, এই ঘটনার জল কত দূর গড়ায় এখন সেটাই দেখার পালা।

 

আরো পড়ুন:Mamata Banerjee: গঙ্গা ভাঙন রোধে ১০০ কোটি টাকা বরাদ্দ মমতার