মালদহের মুর্শিদাবাদে নদী ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার সহায়তা করছে না বলে একাধিকবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার তিনি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন। তার পরেই মমতা বৈঠকে ঢুকে কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প এবং গঙ্গা ভাঙন প্রকল্প সত্ত্বেও তারা কোন সাহায্য করছে না। তারপরই রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।

গঙ্গার পাড়ে পৌঁছে মুখ্যমন্ত্রী পরিস্থিতি দেখে নানা খুঁটিনাটি জেনে নেন প্রশাসনের কর্তাদের কাছে। এরপর জমির পাট্টা বিলি অনুষ্ঠানে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাঙন নিয়ে বলতে গিয়ে তিনি ফের কেন্দ্রকে দায়ী করেন। কেন্দ্রের কাছে বকেয়া টাকা এখনও পাওয়া যায়নি বলে অনেক কাজই করতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের মালদায় প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তিনি সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন রুখতে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। শুক্রবার সামশেরগঞ্জে দাঁড়িয়ে ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘গতকাল আমি এই বিশেষ দিনে ৫০ কোটি টাকা ঘোষণা করেছিলাম। আজ আমি ১০০ কোটি টাকার ঘোষণা করলাম। ভাঙনের পার সারানো যাবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের পাট্টা দেওয়া হবে। একটু দূরে জায়গা নেবেন। যাঁরা এমন জায়গায় রয়েছেন, যা একেবারে জলের তলায় প্রায়। তাঁদের সরে যেতে হবে।’

পাশাপাশি তাঁর পরামর্শ, “আগের বছর বন দফতর থেকে সুন্দরবনে ১৫ কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। দিঘাতেও লাগিয়েছি। এ বারে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়াকে লক্ষ্য কর। ভেটিভার ঘাস, ম্যানগ্রোভ লাগাও। গঙ্গা ভাঙন প্রতিরোধে নতুন প্রযুক্তি দেখতে হবে।”

আরও পড়ুন:Subhendu : “পাপ করেছেন শুভেন্দু‌” কনভয় কান্ডে টুইটে কটাক্ষ কুণালের

By Sk Rahul

Senior Editor of Newz24hours