আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এবার উত্তপ্ত হয়ে ওঠে যশোর রোডের বামনগাছি।দেখা যায়,বৃহস্পতিবার সকালে বামনগাছি চৌমাথা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মী সমর্থকরা।যার ফলে খুব স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বামনগাছি চত্ত্বর।আন্দোলনকারী আইএসএফ কর্মী সমর্থকদের দাবি,নওশাদ সিদ্দিকে যেভাবে গ্রেফতার করা হয়েছে,তাকে বিনা স্বার্থে জামিন দিতে হবে।

এদিকে এই ঘটনার খবর পাওয়ার পরই সেখানে উপস্থিত হন দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ তাদের আন্দোলন বন্ধ করার কথা বললেও আইএসএফ কর্মী সমর্থকরা স্পষ্ট জানিয়ে দেয় তাদের দাবি না পূরণ হলে তারা আন্দোলন চালিয়ে যাবে।

উল্লেখ্য,২১ জানুয়ারি ধর্মতলায় সমাবেশে আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের বচসার পরেই গ্রেফতার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।তারপর বুধবার ফের তাকে ১৪ দিনের জেল হেফাজতে নেওয়া হয়।এর মধ্যেই এবার নওশাদের ফোন খতিয়ে দেখে উঠে এসেছে বিস্ফোরক তথ্য।জানা গিয়েছে,বিধানসভা নির্বাচনের আগে থেকেই এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগ ছিল নওশাদের।এমনকি তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার কথাও উঠে এসেছে।নওশাদের রাজনৈতিক পরামর্শদাতা কে?ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আরো পড়ুন:Kolkata Book Fair:বইপ্রেমীদের ভিড় সামাল দিতে বড়সর পদক্ষেপ নিল ইস্ট ওয়েস্ট মেট্রো