বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেশ করছে ইডি।কোমরে দড়ি পড়ছে একাধিক তৃণমূল নেতার।এর মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।জানালেন, বাংলার প্রচুর ছেলেমেয়ের চাকরি হবে।

বৃহস্পতিবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেখানেই তিনি বলেন,-‘চাকরি আটকাতে আন্দোলন হচ্ছে, কিন্তু বাংলার ছেলেমেয়েদের সকলের চাকরি হবে, হবেই। নিয়ম মেনে প্রত্যেককে চাকরি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘চাকরির জন্য কাউকে ভিক্ষে করতে হবে না।’

আরো বলেন, “কেন্দ্রীয় সরকার একটা বাজেট পেশ করেছে।সেখানে বেকারদের জন্য একটা শব্দ খরচ করা হয়নি। ভোট চলে গেলে ৪ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কালকে তো সরকার পরে যাচ্ছিল। শেয়ার বাজারে ধস নেমেছিল। এবার কাউকে কাউকে অনুরোধ করেছে। আমি জানা তাঁরা কারা! নামগুলো বলে আমি তাঁদের আর দুর্বিসহ করতে চাই না। ৬ জন, ৮ জনকে ফোন করে বলেছে কাউকে ২০ হাজার কোটি টাকা দাও। মানে যাদের শেয়ার পরে যাচ্ছিল তাদের দাও। কাউকে ৩০ হাজার কোটি টাকা, কাউকে ১০ হাজার কোটি টাকা দিতে বলেছিল। এই দিয়ে কি সরকার চলে?”

মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন এই সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে? যারা কাজ করেছেন, তাদের টাকাও দেননি। আর এই বাজেটে ৭ হাজার কোটি টাকা কেটে নিয়েছে। যাতে আগামী দিনে কেউ কাজ করতে না পারে। ক্ষমতা দেখাচ্ছে। ভোটের আগে বড় বড় কথা। ছাড়পোকা কামড়ালেও কেন্দ্রীয় দল। কে কী জামাকাপড় পড়েছে, তার জন্য কেন্দ্রীয় দল। আমাদের রাজ্যের টাকা সব কেটে নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না।’

পাশাপাশি এদিনের সভা থেকে কেন্দ্রীয় দলের পরিদর্শন, বাজেট থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। মোদি সরকারকে তোপ দেগে বলেন, ‘একটা সরকার চলছে কোনও প্ল্যানিং না করেই।’ বিজেপি সরকারকে ‘ফেকু’ বলেও আক্রমণ করেন। এদিনের সভায় উঠে আসে বিশ্বভারতী ইস্যুও। নাম না করে উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীকে এক হাত নেন তিনি।

আরো পড়ুন:TMC:মুর্শিদাবাদের নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী