নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের পর এবার পরেশ অধিকারীকে (Paresh Adhikari) জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি।সোমবার পরেশকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।তবে এবার তিনি একা নন,তার সঙ্গে প্রথমবারের মতো ইডি অফিসে হানা দিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী।

মূলত পরেশের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল,তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে তাঁর মেয়ে অঙ্কিতাকে চাকরি পাইয়ে দিয়েছিলেন।আর মেয়েকে এইভাবে প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার সময় আদৌ তিনি টাকার লেনদেন করেছিলেন কিনা?হলে কত টাকার লেনদেন করেছিলেন?এবং কারা এই লেনদেনের সঙ্গে জড়িত?এইসব প্রশ্নের উত্তর জানতেই এদিন বাবা-মেয়েকে তলব করে ইডি।এবং তাদের মুখ থেকে এদিন যেসব তথ্য উঠে আসে সমস্তটাই বয়ান রেকর্ড করা হয়।

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে একের পর এক ব্যক্তির নাম জড়ালেও,খবরের পাতার শিরোনামে জায়গা করে নিয়েছিল পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী।স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম না থাকলেও প্রভাব খাটিয়ে তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল একসময় পরেশ অধিকারীর বিরুদ্ধে।পরে অবশ্য কলকাতা হাই কোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।এবং অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয়েছিল যোগ্য প্রার্থী ববিতা সরকারকে।এমনকি অঙ্কিতার বেতনও হাতে তুলে দেওয়া হয়েছিল ববিতাকে।বর্তমানে সেই স্কুলেই শিক্ষকতা করছেন ববিতা।

তবে কিভাবে প্রভাব খাটিয়ে এই চাকরি পেয়েছে পরেশ কন্যা।তা জানতে সিবিআইয়ের পর এবার আরো সক্রিয় হলো ইডি আধিকারিকরা।