শনিবার রেড রোডের কার্নিভালি উপস্থিত ছিলেন বহু তারকা (Swastika Mukherjee) । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তারকারা অংশ নিয়েছিলেন দূর্গা পূজার শেষের এই বড় কার্নিভালে ।নামী ক্লাবের প্রতিনিধি হিসেবে সেদিন দেখা গিয়েছিল নতুন এক মুখকে। তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে তাকে কার্নিভালে দেখা যায়নি। তবে এ বছর তার কার্নিভালে উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।

এদিন মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর পাঁচ হয়ে আশীর্বাদ নিয়েছিলেন অভিনেত্রী (Swastika Mukherjee) । আর তার বদলে তার হাতে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন চকলেট আর সেই ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করার সাথে সাথেই ওঠে সমালোচনার ঝড়। স্বস্তিকা মুখার্জিকে কখনোই রাজনৈতিক কোন দলের সাথে আপোষ করতে দেখা যায়নি । শাসক দলের থেকে বরাবরই তিনি দূরত্ব বজায় রেখেছেন। তাই হঠাৎ করে তাকে মুখ্যমন্ত্রীর পা ছুঁতে দেখে অবাক হয়েছেন অনেকেই । অভিনেত্রী শ্রীলেখা মিত্র কটাক্ষ করেছেন তাকে । বহু নেটিজেনরা কমেন্ট সেকশনে তাকে চটি চাটা আবার মেরুদণ্ডহীন ও বলেছেন। শেষ পর্যন্ত অভিনেত্রী নিজেই জবাব দিয়েছেন। তিনি বলেছেন, “আমি একটা ক্লাবের সাথে কার্নিভালে গিয়েছিলাম। ৯৫ টার বেশি ক্লাব সেখানে যোগদান করেছে। কেউ বাড়িতে বসে পূজো বয়কট করেনি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়েছে তাই ভদ্রতার জন্য বিজয়া জানানোটা আমার সৌজন্য ।আর আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে ।” তিনি আরো জানিয়েছেন, ” চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। কাল দেশের প্রধানমন্ত্রী সঙ্গে দেখা হলেও একইভাবে নমস্কার করবো কারণ সেটাই ঠিক। মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা করি ।তার মানে রাজনৈতিক মতবিরোধীতার সঙ্গে আপোষ করা নয়। আমার ধ্যান ধারণা বিবেক বিচার আপনাদের কথায় ওঠানামা করে না।”

শনিবার মুখ্যমন্ত্রীর সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরেই এই বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে তাকে (Swastika Mukherjee) । তবে তার জবাবে কার্যত চুপ করে গেছে মানুষ।