৮০ বছরে পা রাখলেন বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান (AmitabhBacchan)। বলিউডের বড় বড় সিনেমাতে এককালে রাজত্ব করেছিলেন বিগবি। অমিতাভ বচ্চন তার জন্য প্রশংসিত হয়েছেন বহুবারই। আর সেই কারণেই এবছর ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন আর পিভিআর এর পক্ষ থেকে তাকে সম্মান জানিয়ে একটি চার দিনের ফিল্ম ফেস্টিভাল আয়োজন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে বচ্চন ব্যাক টু দ্যা বিগিনিং ।অমিতাভ বচ্চন এর একাধিক ছবি দেখানো হয়েছে ।তার জনপ্রিয় ছবি ডন দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেছে দর্শকরা। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি নিজের শেয়ার করেছেন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে এখনো বাচ্চান কে নিয়ে মানুষের মধ্যে কেমন উন্মাদনা আছে।
ডনের (Amitabh Bacchan) স্ক্রীনিং এর সময় উপস্থিত দর্শকরা চিৎকার করছিল, হাততালি দিচ্ছিল এবং ডনের গানের সঙ্গে গলা মেলাচ্ছিলো। রীতিমতো উৎসব পালন হয়েছে বলাই যায়। শাবানা আজমি ভিডিওটি শেয়ার করার পাশাপাশি লিখেছেন, ” অবিশ্বাস্য প্রতিক্রিয়া! মানুষ ডায়লগ বলছে গান গাইছে যেন একটা রক কনসার্ট। দারুন উপভোগ করলাম।” তার পোষ্টের পর কমেন্ট করেছে বহু তারকারা। তারা এখনো বিগ বি কে দেখতে গেছে ।
এই ফিল্ম ফেস্টিভ্যাল ( Amitabh Bacchan) চলবে ১১ই অক্টোবর পর্যন্ত মুম্বাই দিল্লি ,ব্যাঙ্গালোর, কলকাতা, আমেদাবাদ সুরাট, রায়পুর ,কানপুর, ইন্দোর সহ বহু জায়গায় মোট ৩০ টি স্ক্রিনে ১৭২ টির মতো শো দেখানো হবে। শোগুলির মধ্যে বেশিরভাগই থাকবে অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের কিছু সুপার ডুপার হিট ছবি।