দুর্গাপূজার পর রবিবার কোজাগরী লক্ষ্মী পূজায় মেতে ছিলেন গোটা বাংলার মানুষ (Trina) । আর সেই উৎসবে অংশ নিয়েছিলেন বড় বড় তারকারাও। কিভাবে তারা লক্ষ্মীপূজো সেরেছেন তা তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ নিজের হাতে ঠাকুর সাজিয়েছেন , আবার কেউ করেছেন ভোগ রান্না । জানা যাচ্ছে টলিউডের অভিনেত্রী তৃণা ওরফে সকলের গুনগুন নাকি একাই ৫০-৬০টা লুচি ভেজে ফেলেছেন।
গত দু বছরে করোনার জন্য বড় করে পূজোর আয়োজন করতে পারেননি অনেকেই(Trina) । তবে এবারের আয়োজনটা সকলেরই ছিল ধুমধাম। ঠিক তেমনি অভিনেত্রী তৃণাও বড় করে মায়ের আরাধনা করেছেন এবং ভোগ দিয়েছেন যাতে ছিল লুচি, আলু কপির ডালনা, পাঁচ রকম ভাজা ,ছোলার ডাল ,চাটনি সহ আরো অনেক পদ । তৃণার শ্বশুরবাড়িতে মূর্তিপূজা হয় না। গাছকৌটর উপর ধান রেখে তাতে সিঁদুর আর গয়নাগাটি পরিধান করিয়ে তার পূজা করা হয়। অভিনেত্রী জানিয়েছেন রান্না করতে তার ভালো লাগে, আয়োজন করতে খুব একটা সমস্যা হয় না ।তবে বিয়ের পর শাশুড়ি মা তার সাথে সাথেই ছিলেন।
বড় পর্দায় তাঁকে অনেকবারই কাজ করতে দেখা গেছে। তবে বাড়িতে তৃণা (Trina) একইভাবেই সংসার সামলান তা তিনি বুঝিয়ে দিয়েছেন। খুব শিগগিরই তাকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে লহ গৌরাঙ্গ এর নাম রে ছবিতে, ছবিটি পরিচালনা করছেন সৃজিত আর শ্রীচৈতন্যের ভূমিকা রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হয়েছেন ত্রিনা।