বাচ্চাদের খাওয়ানো, মুখের কথা নয়।রোজ রোজ একঘেয়েমি টিফিন না দিয়ে এবার একটু নতুনত্ব টিফিন বানিয়ে ফেলুন । স্বাস্থ্যকর সাথে সুস্বাদু । আর বানানো ও খুব সহজ । এই রেসিপিটি বানিয়ে খাওয়ান দেখবেন বাচ্চারা চেটেপুটে খাচ্ছে। চলুন আজকে জেনে নিন।
উপকরণ :সুজি, ডিম, বাটার, সাদা তেল, রসুন, আদা, ক্যাপসিকাম, গ্রেট করা গাজর, টমেটো সস, ধনেগুঁড়ো, কসৌরি মেথি, গোল মরিচ গুঁড়ো, গ্রেট করা চিজ, দুধ।
সুজির ধোকলা(sooji dhokla )বানানোর জন্য প্রথমে একটি গরম কড়াইয়ে সুজি দিয়ে হালকা ভেজে নিন। এবার একটি ননস্টিক প্যানে মাখন ও তেল গরম করে তাতে আদা-রসুনের পেস্ট দিয়ে অল্প নেড়ে নিন। এরপর এতে ক্যাপসিকাম, গাজর দিয়ে রান্না ভাজতে থাকুন।
ভাজা হলে তাতে ডিম ও চিজ ছাড়া সব উপাদান দিয়ে দিন। পাঁচ মিনিট রান্না করুন। তারপর ডিমটাকে অন্য একটি পাত্রে ফেটিয়ে নিন। এরপর ফেটানো ডিম দিয়ে আবার ভালো করে রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর তাতে গ্রেট করা চিজ ছড়িয়ে দিতে হবে।
রান্না হলে ননস্টিক প্যানের ঢাকনা আটকে রাখুন। ২০ মিনিট মতো ঢাকনা দিয়ে রাখতে হবে। সুজির মিশ্রণটি শক্ত হয়ে গেলে একটি বেকিং ট্রেতে নামিয়ে নিন। পরিবেশেনের আগে মাইক্রোওভেনে অল্প বেক করে পরিবেশন করুন সুজি ধোকলা।(sooji dhokla )
Image source-google