বেশি তেল ঝাল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। বাঙালি মানেই খাদ্য রসিক । আর বাঙালির কাছে চিকেন থাকবে না এটা হতে পারে না ।কিন্তু আপনি কি জানেন তেল মশলা ছাড়াও দুর্দান্তর সাথে চিকেন রান্না করা যায়।চিকেন সাধারনত একটু বেশি তেল মশলা বেশি দিয়ে রান্না হয়। কিন্তু সব সময় বেশি তেল মশলা জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক সেই কারণেই আজকে আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া কিভাবে সুস্বাদু চিকেন রান্না করা যেতে পারে।

 

তেল ঝাল ছাড়া চিকেন (chicken curry)বানানোর জন্য প্রথমে চিকেন নিয়ে এতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,টমেটো পেস্ট, লংকা গুঁড়ো, নুন ও দই দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে ঘন্টাদুয়েক ফ্রিজে রেখে দিতে হবে।

অল্প আঁচে ফ্রাইপ্যান বসিয়ে গরম হলে আঁচ কমিয়ে গোটা মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ , গোটা জিরে দিয়ে ড্রাই রোস্ট করে নিন।এবারে একটা ননস্টিক কড়াইয়ে মেরিনেট করা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ৫/৬ মিনিট একটু ভেজে নিন। এবারে মাংস সেদ্ধ করে নিতে হবে।

 

অল্প আঁচে ঢেকে ১৫ মিনিট রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে একই সাথে মাংস থেকে জল বের হয়ে একটু গা মাখা ঝোল ঝোল ও হয়ে যাবে।সেই সঙ্গে জল, কিসমিস, গরম মশলা ও কাঁচালঙ্কা দিয়ে নেড়ে মিশিয়ে ঢেকে দিন। ৫ মিনিট অল্প আঁচে জ্বাল করে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে সাথে আপনার তেল ঝাল ছাড়া চিকেন কারি

 

Image source-google