বিয়ে সারলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)।আগেই জানা গিয়েছিল একেবারে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন তিনি। উপস্থিত থাকবেন হাতে গোনা কয়েকজন। ঠিক সেভাবেই সম্পন্ন হল মানের দ্বিতীয় বিয়ে।এদিকে দেখা যায় বৃহস্পতিবার সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার পুরো পরিবার নিয়ে চণ্ডীগড়ের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনে পৌঁছান।কারণ,এই বিয়েতে বাবার ভূমিকায় যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই।
এছাড়াও এদিন উপস্থিত হন রাঘব চাড্ডা।রাঘব মানের বিয়ের বেশকিছু ছবি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।রাঘবের প্রকাশ করা ছবিতেই দেখা গিয়েছে কেজরিওয়ালকে।সূত্র মারফত জানা যায়, বিয়ের অনুষ্ঠান সেরে সাড়ে ৩টে নাগাদ অরবিন্দ কেজরিওয়াল চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন।
৪৮ বছরের মানের দ্বিতীয় বিয়ে এটি। পাত্রী গুরপ্রীত কৌর। ৬ বছর আগে মানের প্রথম বিয়ের বিচ্ছেদ হয়েছে। স্ত্রী-সন্তানরা এই মুহূর্তে আমেরিকায় থাকেন বলেই খবর। বৃহস্পতিবার মানের বিয়ে প্রসঙ্গে রাঘব চাড্ডা জানিয়েছেন, তাঁর মায়ের স্বপ্ন ছিল ছেলে আবার বিয়ে করবে, থিতু হবে নিজের জীবনে। আজ ফের বিয়ের পিঁড়িতে বসেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিয়েতে খুব কম এবং বিশিষ্ট ব্যক্তিদেরকেই আমন্ত্রণ করা হলেও, যাদের ডাকা হয়েছে তাদের জন্য আয়োজন করা হয়েছে রাজকীয় ভোজের ব্যবস্থা।সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর,বিয়ের মধ্যাহ্নভোজের আয়োজনে রাখা হয়,-জিরা ওনিয়ন পুলাও, নবরত্ন বিরিয়ানি, বুরানি রায়তা, করাচি পনির, মাশরুম সিরকা পেঁয়াজ, চানা মাশালা, তন্দুরি কুলচা আরও অনেক কিছুর আয়োজনে রাখা হয়।
আরো পড়ুন:CBI:কাগজপত্রে ঠাসা আলমারির চাবি হদিশ,সিবিআইয়ের ডাকে হানা চাবিওয়ালা,কি আছে আলমারিতে উঠছে প্রশ্ন!