চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আবার বাড়িয়ে দিচ্ছে করোনার(Covid Update) দৈনিক আক্রান্তের সংখ্যা। গোটা দেশে করোনা সংক্রমণ একলাফে বাড়ছে। পশ্চিমবঙ্গের অবস্থাও উদ্বেগজনক। সংক্রমণের বাড়বাড়ন্ত দেখে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য আধিকারিকদের।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশ করা বুলেটিন রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা(Covid Update) সংক্রমণের হার ১৮ শতাংশ ছাড়িয়ে গেছে। কিছুদিন আগেও সংক্রমণের হার ছিল ১২ শতাংশের আশেপাশে। কয়েকদিনের মধ্যেই তাই এসে পৌঁছেছে ১৮ শতাংশে।
অন্যদিকে রাজ্যে দৈনিক করোনা(Covid Update) সংক্রমনের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৪ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। এদিন রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের।
করোনা সংক্রমনের এই বাড়বাড়ন্তের জন্য জনগণের উদাসীনতাকে দায়ী করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে জনগণ যেভাবে মাস্ক ব্যবহার করতে অনীহা প্রকাশ করছেন তেমনি দূরত্ববিধি মানতে চাইছেন না। ফলে দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। এমনকি বুস্টার ডোজ নেওয়াতেও অনিচ্ছা প্রকাশ করছেন তারা। চিকিৎসকদের আশঙ্কা সামনে পুজো মরশুম, তাই মানুষ এখনই সাবধান না হলে পুজোর পরে করোনা সংক্রমণ ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে।