নতুন প্রজন্মকে নিয়ে কঙ্গনা রনৌতের বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনা আরও তীব্র হচ্ছে। এ বার সেই বিতর্কে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। তাঁর মতে, তরুণ প্রজন্ম সম্পর্কে এমন মন্তব্য করা মোটেই উচিত হয়নি।

এক সাক্ষাৎকারে সোনু (Sonu Sood) জানান, তিনি কঙ্গনার সম্পূর্ণ বক্তব্য শোনেননি। তবে তিনি মনে করেন, এই প্রজন্মের দর্শকরাই একজন অভিনেতাকে জনপ্রিয় করে তোলেন। তাঁদের সম্মান করা প্রত্যেক শিল্পীর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সোনুর কথায়, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন ছাড়া কোনও শিল্পীর সাফল্য সম্ভব নয়। তাই জনসমক্ষে কথা বলার সময় সংযত থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, যদি কঙ্গনা সত্যিই নতুন প্রজন্মকে ওই ভাষায় আক্রমণ করে থাকেন, তা হলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

প্রসঙ্গত, সম্প্রতি সমাজমাধ্যমে কঙ্গনা রনৌত আন্দোলনরত একাংশ তরুণ-তরুণীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল ও সমাজমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের একাংশও কঙ্গনার বক্তব্যকে গুরুত্ব দিতে অস্বীকার করেছেন।

আরও পড়ুন: Kirti Kulhari: সাইবার জালিয়াতির শিকার কীর্তি কুলহারি, মুহূর্তে উধাও আড়াই লক্ষের কাছাকাছি টাকা

Image source-Google

By Torsha