বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন গন প্রন কারি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

উপকরণ

 

৪০০ গ্রাম চিংড়ি

 

আধ কাপ নারকেল কোরা

 

আধ কাপ নারকেলের দুধ

 

শুকনো লঙ্কা ২-৩টি

 

লঙ্কার গুঁড়ো ১ চা চামচ

 

হলুদ ১ চা-চামচ

 

৪-৫টি কাঁচালঙ্কা

 

একটি বড় পেঁয়াজ কুচি

 

এক টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

 

৮-১০টি রসুন কোয়া

 

এক ইঞ্চি আদা

 

১ টেবিল চামচ গোটা ধনে

 

কিছুটা ধনেপাতা কুচি

 

রান্নার জন্য নারকেল তেল বা সাদা তেল

 

স্বাদমতো নুন, চিনি

 

প্রণালী: মিক্সারে নারকেল কোরা, তেতুলের ক্বাথ, হলুদ, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, রসুন, আদা, ধনে দিয়ে ঘুরিয়ে নিন। মিহি করে বাটতে হবে। ফলে অল্প জলও যোগ করে দিন।

 

কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দিন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। চিংড়ি নুন-হলুদ দিয়ে হালকা ভেজে নিন। যোগ করুন বেঁটে রাখা নারকেলের মিশ্রণ। মশলা কষে তেল ছেড়ে এলে যোগ করুন নারকেলের দুধ। নুন-মিষ্টি দেখে নিন।

 

গোয়ান প্রন কারি, খুবই জনপ্রিয় খাবার। সাধারণত গোয়ান খাবারটিতে টক স্বাদের জন্য কোকাম ব্যবহার হয়। রান্নাটি হয় নারকেল তেলে। তবে নারকেলের তেলের খাবার খেতে না পারলে, সাদা তেলেও রান্নাটি করা যাবে।

আরও পড়ুন: Amitabh Bachchan: রাত তিনটের ফোন, পরদিনই ১৫ কোটি টাকার লেনদেন! অযোধ্যার জমি কেনা নিয়ে সামনে এল অমিতাভ বচ্চনের অজানা গল্প

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *