খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই মুচমুচে কাটলেট। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

 

এয়ার ফ্রায়ারেই হবে মুচমুচে কাটলেট

 

প্রথমে নুন, হলুদ দিয়ে এঁচোড় আর আলু সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে ভাল করে মেখে নিন। এ বার কড়াইয়ে তেল সামান্য গরম করে তাতে আদা বাটা দিন। মশলায় হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। ‌মশলা থেকে তেল ছেড়ে এলে এঁচোড় আর আলুর মিশ্রণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি শক্ত হয়ে এলে একে একে লেবুর রস, গরমমশলাগুঁড়ো, ভাজামশলার গুঁড়ো দিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। কড়াই থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। তার পর মিশ্রণটি থেকে ছোট ছোট মণ্ড বানিয়ে কাটলেটের আকার দিন। কাটলেট ভাজলে চলবে না। এয়ার ফ্রায়ারে অল্প তেল ব্রাশ করে কাটলেটগুলি সেঁকে নিন। এ ভাবে ভাজলে কাটলেট মুচমুচে হবে, আবার ডুবো তেলে ভাজতেও হবে না।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই চিংড়ির কবাব

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *