খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই চিংড়ির কবাব। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
চিংড়ির কবাব
চিংড়িমাছগুলি ভাল করে পরিষ্কার করে নিন, মাথা ফেলার প্রয়োজন নেই। কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাছগুলি ভেজে নিন।একটি মিক্সিতে মাছগুলি নিয়ে সামান্য জল দিয়ে বেটে নিন। একটি বড় বাটিতে চিংড়িমাছবাটা, ভিজিয়ে জল ঝরানো পাউরুটি, ভাজা পেঁয়াজ, ধনেপাতা, আদা-রসুন বাটা, নুন, হলুদ, গোলমরিচগুঁড়ো, লেবুর রস আর খুব সামান্য তেল দিয়ে মেখে নিন। গোটা মিশ্রণটি ফ্রিজে ঘণ্টাখানেক রেখে দিন। এর পর শিকের মধ্যে মাছের মিশ্রণটিকে ভাল করে মুড়ে দিন শিক কবাবের মতো করে। অভেনে গ্রিল করে নিন কবাবগুলি। মাঝে তেল মাখিয়ে নিতে হবে। উপর থেকে লেবুর রস ছড়িয়ে, পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন চিংড়ির শিক কবাব।
আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা
Image source-Google