বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার নিরামিষ এই রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।

বাড়িতে বানিয়ে নিন তিল-পটল , আর পরিবেশন করুন ভাতের সাথে।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

মাঝারি মাপের পটল নিয়ে ভাল করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। টুকরো করার প্রয়োজন নেই। ননস্টিক কড়াইয়ে সামান্য তেল গরম করে পটলগুলি নুন, হলুদ মাখিয়ে ভাল করে ভেজে নিন। পটল ভাজা হয়ে গেলে কাঁচালঙ্কা বাটা দিয়ে সামান্য নাড়াচড়া করে নিন। একটি বাটিতে সাদা তিলবাটা, চারমগজবাটা ও দই নিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি কড়াইতে দিয়ে ভাল করে কষিয়ে নিন। তিলের কাঁচা গন্ধ চলে গেলে সামান্য জল দিয়ে দিন। পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলেই তৈরি তিল-পটল।

আরো পড়ুন: বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই মুচমুচে কাটলেট

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *