বিয়ের পর নতুন জীবন শুরু করেছেন রশ্মিকা মন্দানা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের নানা মুহূর্তের ছবি ঘুরছে নেটদুনিয়ায়। বিশেষ করে বিয়ের সাজে তাঁর উজ্জ্বল, স্বচ্ছ ত্বক অনেকেরই নজর কেড়েছে। শাড়ি, গয়না, মেকআপ— সব কিছুর মাঝেও মুখের স্বাভাবিক দীপ্তি আলাদা করে চোখে পড়েছে। তবে এই সৌন্দর্যের নেপথ্যে শুধু প্রসাধন নয়, রয়েছে দীর্ঘ দিনের যত্ন, নিয়মিত ত্বকচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন।

 

রশ্মিকা নিজেই এক সময় তাঁর ত্বকের যত্নের নানা দিক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তাঁর মতে, সুন্দর ত্বক পেতে হলে আগে নিজের শরীরকে বুঝতে হবে।

অ্যালার্জি পরীক্ষা:

রশ্মিকার ত্বক মিশ্র প্রকৃতির। তিনি জানিয়েছেন, শসা, টম্যাটো, ক্যাপসিকাম এমনকি আলুতেও তাঁর অ্যালার্জি রয়েছে। এক সময় ত্বকের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, যদিও নিয়ম মেনেই চলতেন। পরে অ্যালার্জি পরীক্ষা করে সেই সব খাবার বাদ দেওয়ার পর ত্বকের অবস্থার উন্নতি হয়। তাই প্রয়োজন হলে অ্যালার্জি টেস্ট করানোর পরামর্শ দেন তিনি।

খাদ্যাভ্যাস ও জলপান:

ত্বকের সুস্থতার জন্য কী খাচ্ছেন, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। কারও ক্ষেত্রে দুগ্ধজাত বা তেল-ঝাল খাবার সমস্যা তৈরি করতে পারে। শরীরের প্রতিক্রিয়া বুঝে খাবার বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি প্রচুর জল পান করার কথাও বলেন অভিনেত্রী। পর্যাপ্ত জল ত্বককে আর্দ্র ও সতেজ রাখতে সাহায্য করে।

 

সানস্ক্রিন ব্যবহার:

ঘর থেকে বেরোনোর আগে নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করেন রশ্মিকা। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে এই অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

 

ভিটামিন সি সিরাম:

প্রতিদিন ভিটামিন সি সিরাম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। তবে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই কোনও নতুন পণ্য ব্যবহার করা উচিত। তাঁর মতে, এটি ত্বকে উজ্জ্বলতা আনে এবং দাগছোপ কমাতে সাহায্য করে।

 

ময়েশ্চারাইজ়ার:

ময়েশ্চারাইজ়ার ত্বককে আর্দ্র ও কোমল রাখে। মুখে মাখার সময় ঘাড় ও চোখের চারপাশেও আলতো করে লাগাতে বলেন রশ্মিকা।

 

ক্লিনজ়িং ও এক্সফোলিয়েশন:

দিনে দু’বার মুখ ধোয়া যথেষ্ট— অতিরিক্ত বার ধুলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এমন ফেসওয়াশ ব্যবহার করা উচিত, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট না করে। পাশাপাশি মাঝেমধ্যে স্ক্রাব বা এক্সফোলিয়েশন করা যেতে পারে। তবে ব্রণ থাকলে বেশি ঘষাঘষি না করাই ভাল।

সব মিলিয়ে, রশ্মিকার মতে সুন্দর ত্বকের আসল রহস্য লুকিয়ে রয়েছে নিয়মিত যত্ন, সঠিক খাদ্যাভ্যাস এবং নিজের শরীরের প্রয়োজন বুঝে চলার মধ্যে।

আরও পড়ুন: Ranjit Mallick: দায়িত্ব বড়, ভরসাও ততটাই— কোয়েলকে কী শেখালেন রঞ্জিত?

Image source-Google

By Torsha