রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর পরিবারের সঙ্গে কালীঘাট মন্দিরে পুজো দিলেন Koel Mallick। সঙ্গে ছিলেন স্বামী, সন্তান এবং বাবা প্রবীণ অভিনেতা Ranjit Mallick। নতুন দায়িত্বের আগে ঈশ্বরের আশীর্বাদ নিতেই এই সফর বলে জানালেন তাঁরা।

 

রঞ্জিত মল্লিক জানান, প্রতিবছরই তাঁরা কালীঘাটে পুজো দিতে যান। এ বছর বিশেষ কারণ, প্রথম বার নাতনি কাব্যও গিয়েছিল তাঁদের সঙ্গে। তাঁর কথায়, পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গলই তাঁদের একমাত্র প্রার্থনা।

 

মেয়ের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় নিয়ে প্রশ্ন উঠতেই রঞ্জিতের সোজাসাপ্টা উত্তর— “কোয়েল যথেষ্ট বুঝদার। ওকে আলাদা করে উপদেশ দেওয়ার কিছু নেই। নিজের বুদ্ধি ও সততার সঙ্গে কাজ করুক, সেটাই চাই।” তিনি আরও জানান, বাবা হিসেবে প্রয়োজনীয় কথা তিনি মেয়েকে বলেছেন, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোয়েলের উপরই তাঁর পূর্ণ আস্থা রয়েছে।

 

উল্লেখ্য, অভিনয়জীবনের শুরুতেই মেয়েকে কঠোর পরামর্শ দিয়েছিলেন রঞ্জিত— কাজ ভাল না হলে যেন ছাড় দেওয়া না হয়। এখনও সেই নীতিতেই আস্থা রাখেন তিনি। দায়িত্ব যাই হোক, নিষ্ঠা ও সততাই হোক পথচলার মূলমন্ত্র— এমনটাই প্রত্যাশা পরিবারের।

 

এদিকে নতুন দায়িত্বের পাশাপাশি বাড়িতে দোলের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নাতি-নাতনিকে নিয়ে উৎসবের আমেজে এখন মল্লিক পরিবার।

আরও পড়ুন: Vijay Deverakonda-Rashmika Mandanna: বিয়ের পর নতুন জীবনের সূচনাতেই সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিলেন নব দম্পতি

Image source-Google

By Torsha