বিয়ের পর নতুন জীবনের সূচনাতেই সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিলেন Vijay Deverakonda ও Rashmika Mandanna। সম্প্রতি হায়দরাবাদে তাঁদের নতুন বাসভবনে পুজো সেরে বিজয়ের গ্রামের বাড়িতেও যান নবদম্পতি। সেই সফরেই সামনে আসে এক গুরুত্বপূর্ণ ঘোষণা, যা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

 

বিজয়ের স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবরকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’-এর উদ্যোগে তেলঙ্গানার নাগরকুরনুল জেলার ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ বলে জানান তাঁরা। সত্যনারায়ণ পুজোর পর আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেন বিজয়। পাশে দাঁড়িয়ে করতালিতে সমর্থন জানান রশ্মিকা, বিজয়ের মা ও ভাই।

 

বিজয় জানান, তাঁর গ্রামের বাড়ি ও কিছু জমি রয়েছে সেখানে। ভবিষ্যতে আরও বেশি সময় গ্রামে কাটানোর ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। ফলে অনেকেরই ধারণা, শিক্ষা বা সমাজকল্যাণমূলক আরও পরিকল্পনা থাকতে পারে অভিনেতার।

 

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দক্ষিণী তারকা-জুটি। আগামী ৪ মার্চ হায়দরাবাদে বসছে তাঁদের প্রীতিভোজের আসর। শোনা যাচ্ছে, দক্ষিণী ও হিন্দি ছবির জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি রাজনীতির ক্ষেত্রের কয়েক জন অতিথিও উপস্থিত থাকতে পারেন। যদিও আনুষ্ঠানিক অতিথি তালিকা এখনও প্রকাশ্যে আনেননি নবদম্পতি। সেই দিন শহরের ট্রাফিক ব্যবস্থার দিকেও বিশেষ নজর রাখছে প্রশাসন।

আরও পড়ুন:Shruti Das: কাটোয়ার দোলেই মন পড়ে থাকে শ্রুতির, কলকাতার রং এখনও ফিকে

Image source-Google

By Torsha