সাতপাকে বাঁধা পড়েছেন Shyamoupti Mudly ও Ranojoy Bishnu। বিয়ের আনন্দ এখনও টাটকা। এর মধ্যেই পড়ে গেল মহাশিবরাত্রি। স্বামীর মঙ্গল কামনায় নির্জলা উপোস করলেন কি না— সেই প্রশ্নেই কৌতূহল অনুরাগীদের।

 

বিয়ের পরের দিনই শ্বশুরবাড়িতে প্রথম সকাল। ঘরোয়া ব্যস্ততা, বিদায় পর্ব, আত্মীয়দের আনাগোনা— সব মিলিয়ে জমজমাট পরিবেশ। শ্যামৌপ্তি জানালেন, এ বছর শিবরাত্রির উপোস করা হয়ে ওঠেনি। তবে আগামী বছর সমস্ত আচার-অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

 

আড্ডার ফাঁকে যখন জানা গেল, ছোটপর্দায় একাধিকবার মহাদেবের ভূমিকায় অভিনয় করেছেন রণজয়, তখন যেন শিশুসুলভ উচ্ছ্বাস ধরা পড়ল নববধূর গলায়। হেসে বললেন, “ও যদি শিব হয়, তা হলে আমি অবশ্যই শিবভক্ত।” কথার ছলে হলেও, স্বামীর প্রতি টান স্পষ্ট তাঁর কণ্ঠে।

 

বিয়ের অভিজ্ঞতা নিয়ে এখনও আবেগঘন শ্যামৌপ্তি। তাঁর কথায়, “কিছু বুঝে ওঠার আগেই সব শেষ! এখন মনে হচ্ছে, যদি আরও কিছু দিন ধরে চলত!” বিদায়ের সময় কান্নাকাটি হয়নি বলেও জানালেন তিনি। দুই পরিবারের দূরত্ব খুব কম হওয়ায় পরিবেশ ছিল বেশ স্বাভাবিক। এমনকি বিয়ের পর কিছু ক্ষণের জন্য শ্যামৌপ্তির পরিবারের সদস্যরাও গিয়েছিলেন শ্বশুরবাড়িতে।

 

বিয়ের দিন রণজয় বারবার স্ত্রীকে কোলে তুলে নেওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল। সে প্রসঙ্গে প্রশ্ন উঠতেই লাজুক হাসি শ্যামৌপ্তির। জানালেন, রণজয় তাঁকে কী ভাবে স্বাচ্ছন্দ্য দিতে হয়, তা ভালই জানেন। বিয়ের দিন যাতে কোনও অস্বস্তি না হয়, সে দিকে খেয়াল রেখেছিলেন তিনি।

 

তবে একটাই আক্ষেপ রয়ে গেছে নববধূর— নিজের বিয়ের আয়োজনের একটিও পদ চেখে দেখা হয়নি! এত ব্যস্ততা ছিল যে খাওয়ার সুযোগই মেলেনি।

 

এখনও বৌভাতের অনুষ্ঠান বাকি। সেটিও হবে একেবারে ঘরোয়া পরিসরে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়েই আয়োজন। আলাদা করে বড় প্রীতিভোজের পরিকল্পনা নেই। কারণ গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠান ইতিমধ্যেই দুই পরিবার মিলে একসঙ্গে সম্পন্ন হয়েছে।

 

কাজের প্রসঙ্গ উঠতেই শ্যামৌপ্তি জানালেন, আপাতত একটু সময় নিয়ে নিজেদের গুছিয়ে নিতে চান তাঁরা। মধুচন্দ্রিমায় এখনই যাচ্ছেন না। কিছু কাজের প্রতিশ্রুতি রয়েছে, সেগুলি সেরে তবেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা।

 

নতুন সংসার, নতুন অধ্যায়— সব মিলিয়ে জীবনের এই পর্ব উপভোগ করছেন শ্যামৌপ্তি ও রণজয়। শিবরাত্রির উপোস এ বছর না-হলেও, ভালবাসা আর বোঝাপড়ায় তাঁদের নতুন পথচলা শুরু হয়ে গেল।

আরও পড়ুন: Rashmika Mandanna-Vijay Devakonda: ৬০ কোটির ওটিটি প্রস্তাব নাকচ! বিয়েতে কড়া বিধিনিষেধে বিজয়–রশ্মিকা

Image source-Google

By Torsha