পোষ্যদের থেকেই জীবনের সহজ পাঠ পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁর পোষ্য বিড়াল এডওয়ার্ড ও জুনিপারের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি বারবার ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। আদুরে ছবির আড়ালে লুকিয়ে থাকে গভীর টান ও আন্তরিক সম্পর্কের গল্প।

 

আলিয়ার কাছে পোষ্যেরা শুধু সঙ্গী নয়, জীবনের শিক্ষকও বটে। এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনে নানা ঘটনা ঘটবেই, কিন্তু সব কিছুকে অতিরিক্ত গুরুত্ব দিলে মানসিক শান্তি নষ্ট হয়। প্রত্যাশা যত কম, হতাশাও তত কম— এই সহজ সত্য তিনি শিখেছেন নিজের পোষ্যদের কাছ থেকেই। তাঁদের দেখেই তিনি বুঝেছেন, সুযোগ পেলেই বিশ্রাম নেওয়া জরুরি; সুস্থ থাকতে হলে শরীর ও মন— দু’টিরই যত্ন নিতে হয়।

 

পোষ্যপ্রেম আলিয়ার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। আগে কুকুর ও বিড়াল— দুই-ই পুষেছেন তিনি। ঘনিষ্ঠদের কাছে নাকি তিনি বলেন, উপহার হিসেবে পোষ্য পেলে সবচেয়ে বেশি খুশি হন। তাঁর প্রাক্তন সঙ্গী সিদ্ধার্থ মলহোত্র তাঁকে উপহার দিয়েছিলেন এডওয়ার্ডকে। সম্পর্কের ইতি হলেও এডওয়ার্ডের প্রতি আলিয়ার ভালবাসা একটুও কমেনি। এমনকি বিয়ের দিনও তাঁর পাশে দেখা গিয়েছিল প্রিয় পোষ্যকে। অন্য দিকে, সিদ্ধার্থও বিভিন্ন সময়ে জানিয়েছেন, এডওয়ার্ডকে তিনি আজও ভীষণ মিস করেন।

 

সব মিলিয়ে, আলিয়ার জীবনে তাঁর পোষ্যেরা শুধুই আদরের সঙ্গী নয়— বরং তারা তাঁর মানসিক দৃঢ়তা ও সরল জীবনের দর্শনের নীরব পথপ্রদর্শক।

আরও পড়ুন: Rani Mukherjee: সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু ব্যায়াম, ৪৮-এও ফিট থাকার রহস্য জানালেন রানি মুখোপাধ্যায়

Image source-Google

By Torsha