মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন চন্দ্রকান্ত পিঠে। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।
উপকরণ:
১ কাপ মুগ ডাল
১/৪ কাপ গোবিন্দভোগ চাল
২ কাপ জল
১/২ কাপ পাটালি গুড় (গুঁড়িয়ে নেওয়া)
১/২ কাপ নারকেল কোরা
১ চা চামচ এলাচগুঁড়ো
২ টেবিল চামচ ঘি
ভাজার জন্য তেল
সামান্য নুন
সাজানোর জন্য নলেনগুড়
কাঠবাদাম বা কাজুবাদাম কুচি
প্রণালী:
মুগ ডাল এবং চাল আলাদা আলাদা পাত্রে ৭-৮ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন। তার পরে জলটুকু ফেলে দিয়ে মুগ ডাল এবং চাল এক সঙ্গে মিহি করে বেটে নিন। তার পরে বাটিতে ডাল ও চালের বাটা মিশিয়ে নিন।
সসপ্যানে ২ কাপ জল গরম করুন। তাতে সামান্য নুন, গুড়, এলাচগুঁড়ো এবং ১ টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নিন। জল ফুটে উঠলে তাতে ডাল-চালের মিশ্রণটি ধীরে ধীরে যোগ করুন এবং ক্রমাগত নাড়তে থাকুন।
মিশ্রণটি ঘন হয়ে লেইয়ের মতো হয়ে গেলে তাতে নারকেল কোরা এবং বাকি ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।
একটি কানা উঁচু থালা বা ট্রেতে ঘি মাখিয়ে মিশ্রণটি ঢেলে সমান ভাবে ছড়িয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে মাঝারি মাপের চৌকো টুকরোয় কেটে নিন।
কড়াইতে তেল বা ঘি গরম করে মাঝারি আঁচে পিঠেগুলোকে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
এ বার ওই মুচমুচে করে ভাজা গরম পিঠের উপরে নলেনগুড় আর সামান্য বাদামকুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। অথবা গরম অবস্থায় চিনির রসে ফেলে ৫-১০ মিনিট রেখে তার পরে পরিবেশন করতে পারেন। দু’ভাবেই খেতে ভাল লাগবে।
আরো পড়ুন: Ushasi Ray: ‘গৃহপ্রবেশ’-এ সময়লাফ, মা–মেয়ের নতুন সমীকরণে কী বললেন ঊষসী?
Image source-Google