খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন পরোটার এই রেসিপিগুলো।নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

১. পালং-ওটস পরোটা

পালং শাকে ক্যালোরি খুব কম থাকে। পাশাপাশি, এতে আয়রন এবং ভিটামিনও থাকে প্রচুর। পালং শাক ভাপিয়ে বা পেস্ট করে ওটসের গুঁড়ো বা আটার সঙ্গে মেখে পরোটা বানান। মশলা হিসাবে দিতে পারেন, রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা ইত্যাদি। এই পরোটা পুষ্টিকর তো বটেই। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। ওটসে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে, কোলেস্টেরল কমাতে এবং মেদ ঝরাতে সাহায্য করে। চাইলে পালংশাক এবং ওটসের লেচিতে তরকারির পুরও দিতে পারেন।

২. ডালের পরোটা

আগের রাতের বেঁচে যাওয়া ঘন ডাল আটার সঙ্গে মেখে নিয়ে তৈরি করতে পারেন ডালের পরোটা। আগের দিনের ডাল যদি বেঁচে না থাকে। তবে সেদ্ধ করা মুগ ডাল আটার সঙ্গে মেখেও পরোটা বানাতে পারেন। ডালের পরোটায় যেমন আটার ফাইবার থাকে, তেমনই থাকে ডালের প্রোটিন। ফলে খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা বাড়ে ধীরে। যা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: Ambarish Bhattacharya: ‘একটাই আক্ষেপ থেকে গিয়েছে’— সরস্বতীপুজো নিয়ে স্কুলজীবনের না-পাওয়ার কথাই মনে করলেন অম্বরীশ

Image source-Google

By Torsha