মেহেন্দি, গায়েহলুদ থেকে সঙ্গীত—সব অনুষ্ঠানের পরে বিয়ের দিন সামনে দাঁড়িয়েই থেমে গেল স্মৃতি মন্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে। প্রথমে জানা যায়, স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিন্তু এর পর থেকেই নানা গুঞ্জন ছড়াতে থাকে। পলাশের বিরুদ্ধে স্মৃতিকে প্রতারণার অভিযোগও সামনে আসে। এই পরিস্থিতিতে দু’জনেই এখন কেমন আছেন, জানালেন সঙ্গীত পরিচালক পলাশের মা।
পলাশের মা অমিতা জানান, স্মৃতি ও পলাশ—দু’জনেই মানসিকভাবে অত্যন্ত কঠিন সময়ে আছেন। তাঁর বিশ্বাস, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বিয়েটা যেমন পরিকল্পনা ছিল, তেমনই হয়ে যাবে। তিনি আরও বলেন, “দু’জনেই খুব কষ্টে রয়েছে। পলাশ বৌ নিয়ে বাড়ি আসার স্বপ্ন দেখেছিল। আমিও ওকে স্বাগত জানানোর জন্য আলাদা পরিকল্পনা করেছিলাম। আশা করি, সব ঠিক হয়ে যাবে।”
২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু সেদিনই হৃদ্রোগের মতো উপসর্গ দেখা দিলে স্মৃতির বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর মানসিক চাপেই অসুস্থ হয়ে পড়েন পলাশও। সাঙ্গলীর হাসপাতাল থেকে তাঁকে মুম্বইয়ে স্থানান্তর করা হয়। স্মৃতির বাবার ক্ষেত্রেও মানসিক ও শারীরিক চাপেই অসুস্থতা বেড়ে যায় বলে পরিবার সূত্রে জানা যায়।
এই অনিশ্চয়তার মধ্যেই দু’জনের পরিবারের আশা, খুব শিগগিরই মেটাবে সব ভুল বোঝাবুঝি, নতুন করে শুরু হবে স্মৃতি–পলাশের সম্পর্কের পথ।
আরও পড়ুন: Sukanta Majumdar: সুকান্তকে লক্ষ্য করে বিক্ষোভে ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’, নেপথ্যে কারা?
Image source-Google