‘মিত্তির বাড়ি’ শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ছিল—কবে আবার ধারাবাহিকে ফিরবেন আদৃত রায়? যদিও অভিনেতা এ বিষয়ে মুখ খোলেননি, শিল্পী মহলের দাবি—খুব শিগগিরই নতুন সিরিয়ালে দেখা যাবে তাঁকে। খবর, এসভিএফ-এর আগামী ধারাবাহিকে নায়ক হিসেবে ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছেন আদৃত (Adrit Roy)।

 

স্টার জলসায় সম্প্রচারের পরিকল্পনা চলছে এই নতুন মেগার। তবে নায়িকার চরিত্রে কাকে নেওয়া হবে, তা এখনও স্থির হয়নি। শোনা যাচ্ছে, একদম নতুন মুখ নিয়ে আসার বিষয়টিও আলোচনায় রয়েছে।

 

‘মিত্তির বাড়ি’–র জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল আদৃতকে—মাত্র ২২ দিনে ১২ কেজি কমিয়ে নতুন রূপে হাজির হয়েছিলেন তিনি। তাই নতুন ধারাবাহিকেও তাঁকে কি অন্যরকম লুকে দেখা যাবে? এই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মনে।

 

‘মিঠাই’ শেষ হওয়ার পর সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেন আদৃত। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকের। তবে ব্যক্তিগত পরিসরকে বরাবরই আড়ালে রাখতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যান্ড নিয়েও সমান মনোযোগী নায়ক।

আরও পড়ুন: Mamata-Abhishek: ৬ ডিসেম্বর মঞ্চে একসঙ্গে মমতা-অভিষেক, সংহতি দিবসে বড় বার্তার ইঙ্গিত

Image source-Google

By Torsha