সদ্য বাবা হয়েছেন বলিউড তারকা ভিকি কৌশল (Vicky Kaushal)। স্ত্রী **ক্যাটরিনা কইফ** ও নবজাতক পুত্রকে নিয়ে এখন ব্যস্ত তিনি। এর মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের এক অকপট মন্তব্যে আবারও শিরোনামে ভিকি।

 

সম্প্রতি কাজল দেবগন ও টুইঙ্কল খন্নার টক শো *‘টু মাচ’*-এ হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়— “ভাল যৌনতা না কি সঙ্গীর সঙ্গে ভাল কথোপকথন, জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ?”

 

ভিকির (Vicky Kaushal) সরল জবাব,

 

> “ভাল কথাবার্তা তো যেকোনও সময় হয়েই যায়, কিন্তু যৌনতা… সেটা তো আরও জরুরি!”

 

অভিনেতার এই উত্তর শুনে চমকে ওঠেন কাজল ও টুইঙ্কল, একে অপরের দিকে তাকিয়ে হাসতেও থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্ত।

 

ভিকি আরও জানান, দুই অভিনেত্রীকে তিনি বেশ ভয় পান! তবে টুইঙ্কল মজা করে বলেন, “ভয় পেও না, আমরা এমন কিছু করব না।”

 

চলতি বছরের সেপ্টেম্বরে ভিকি ও ক্যাটরিনা তাঁদের সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে ক্যাটরিনা লিখেছিলেন,

 

> “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি।”

 

গত সপ্তাহে দম্পতি জানালেন, তাঁদের ঘরে এসেছে পুত্রসন্তান। নতুন ভূমিকার আনন্দে এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান ভিকি।

আরও পড়ুন: Rashmika Mandanna: ‘পুরুষদেরও একবার পিরিয়ড হওয়া উচিত’, মন্তব্যে বিপাকে রশ্মিকা! কী বললেন অভিনেত্রী?

Image source-Google

By Torsha