ছেলেদের গয়না পরা এখনও অনেকের চোখে ‘অস্বাভাবিক’। কিন্তু এই প্রচলিত ভাবনাতেই আঘাত করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা **আদৃত রায়**। চোখে কাজল, গলা ভর্তি হার, আঙুলে আংটি, কানে দুল — একেবারে ভিন্ন সাজে হাজির হয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি।
**ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের** জন্য এই বিশেষ ফটোশ্যুটে আদৃত পরেছিলেন খাদির পোশাক। নতুন লুকে তাঁকে কেউ তুলনা করেছেন **রণবীর সিংয়ের টলিউড সংস্করণে**, আবার কেউ বলেছেন ‘ছাপরি লুক’। তবে অধিকাংশ অনুরাগী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর এই সাহসী রূপান্তরকে।
সোশ্যাল মিডিয়ার সমালোচনায় বিশেষ পাত্তা দেন না আদৃত। নিজের নিয়মে চলেন তিনি। আপাতত সংগীত নিয়ে ব্যস্ত, নতুন কোনও সিরিয়াল বা ছবির ঘোষণা এখনও করেননি।
কয়েক দিন আগেই **প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজয়া সম্মেলনীতে** কো-স্টার পারিজাতের সঙ্গে দেখা গিয়েছিল আদৃতকে।
আরও পড়ুন: ঋত্বিক ঘটকের সব ছবি ভাল লাগে না: অকপট পরমব্রত
Image source-Google