বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্টের কন্যা রাহা নভেম্বরেই তিন বছরে পা দেবে। সদ্যোজাত শিশুর যত্ন নিতে গিয়ে অনেকেই রাতের ঘুম বিসর্জন দেন, কিন্তু আলিয়া জানালেন—তিনি ও রণবীর এমনভাবে রুটিন সাজিয়েছিলেন যে ঘুমের ভারসাম্য কখনও নষ্ট হয়নি।

 

কাজল এবং টুইঙ্কল খান্নার টক শো-এ হাজির হয়ে আলিয়া বলেন, “আমরা ‘আর্লি টু বেড, আর্লি টু রাইজ়’ নিয়ম মেনে চলি। আমি প্রায় রাত সাড়ে ন’টার মধ্যেই ঘুমিয়ে পড়ি, রণবীরও একটু পরেই আসে। ফলে রাতে রাহা উঠলেও সকালে আমরা যথেষ্ট বিশ্রাম পাই।”

 

নবজাতকের যত্নে প্রতি দু’ঘণ্টা অন্তর খাবার দেওয়া, ন্যাপি বদলানো বা ঘুম পাড়ানোর কাজ করতে হয়। কিন্তু রাহা যখন একটু বড় হয়, তখন তার খাওয়ার ব্যবধান ও ঘুমের সময় স্থির হয়ে যায়। সেই সময় থেকেই নিজেদের সময়টাকেও বদলে ফেলেছিলেন রণবীর-আলিয়া।

 

ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ত সময়সূচির মধ্যেও তাঁরা ঘুমের প্রতি বিশেষ যত্নশীল। আলিয়া বলেন, “আমাদের পেশায় ফিটনেস ও ত্বকের যত্ন দুটোই গুরুত্বপূর্ণ, আর তার মূল চাবিকাঠি ঘুম। তাই সেটা কখনও অবহেলা করি না।”

 

নতুন বাবা-মায়েদের উদ্দেশে রণবীরের পরামর্শ, “বাচ্চার রুটিনের সঙ্গে নিজেরাও মানিয়ে নিতে হবে, তাহলেই ক্লান্তি কমবে।”

আরও পড়ুন: Jowar Bhanta: দীর্ঘ শুটিং, নেই ছুটি! তবু ফুচকায় মন ভরালেন ‘জোয়ার ভাঁটা’-র নিশা-উজি

Image source-Google

By Torsha